Saturday, June 23, 2018

হবিগঞ্জে অনুষ্ঠিত হলো সাহিত্য পত্রিকা 'আমাদের গল্পকথা'র মোড়ক উন্মোচন ও ঈদ পুনর্মিলনী


সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন ভালবাসার গান কবিতা ও গল্পকথা'র হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে গত ২২ জুন রোজ শুক্রবার, বিকাল ৪ ঘটিকায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমিতে আবৃত্তি প্রতিযোগীতা, সাহিত্য পত্রিকা আমাদের গল্পকথা'র মোড়ক উন্মোচন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উপস্থিত অতিথিদের সঙ্গে সংগঠনের কর্মীদের ফটোসেশন।

আমাদের গল্পকথার সম্পাদক আশীষ কুমার দাসের সঞ্চলনায় জেলা শাখার আহ্বায়ক মীর হাবিবুর ররহমান সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সংগঠক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট গবেষক সাইদুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কবি সৈয়দ আসাদুজ্জামান সুহান।

অনুুুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সংগঠকদের একাংশ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক ইউনুছ আকমাল, কবি অপু চৌধুরী, নাট্যকার সিদ্দিকী হারুন, কবি ও সংগঠক এম এ ওয়াহিদ, কবি আব্দুল্লাহ আবীর, সংগঠক সি এম রায়হান উজ্জল, কবি ফয়েজ আহমেদ, কবি বীথি কবির, কবি রাজিয়া সুলতানা, সংগঠক আমিনুল ইসলাম, কবি ইয়াছির আহমেদ, সংগঠক আখতারউজ্জামান তরপদার জামান, সংগঠক ফুল মিয়া খন্দকার মায়া, কবি সাজ্জাদ চিহ্ন, আবৃত্তিশিল্পী নাহিদা খান সুর্মি, কবি লাভলী চক্রবর্তী, কবি সুর্য কুমার প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কের পাশে নবনির্বাচিত হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক আশিস কুমার দাশ ও সমন্বয়ক ফয়েজ আহমেদ।

অনুষ্ঠান শেষে ভালবাসার গান কবিতা ও গল্পকথা'র হবিগঞ্জ জেলা কমিটি ঘোষনা করা হয়। প্রধান সমন্বয়ক আশীষ কুমার দাস,সমন্বয়ক ফয়েজ আহমেদ, নির্বাহী তত্বাবধায়ক আখতার উজ্জামান চৌধুরী  সুমন।
সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কের পাশে কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী পরিচালক মনসুর আহমেদ।

ভালবাসার গান কবিতা ও গল্পকথা" এবং "বাসাসপ" এর ফররুখ শীর্ষক আলোচনা এবং ঈদ পুণর্মিলনী সম্পন্ন


গতকাল ২২ জুন, শুক্রবার, লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে "ভালোবাসার গান কবিতা ও গল্পকথা" এবং "বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে "মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের জীবনী শীর্ষক আলোচনা এবং ঈদ পুর্ণমিলনী" সফলতার সাথে সম্পন্ন হয়েছে।


"ভালবাসার গান কবিতা ও গল্পকথা" চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক কবি আজাদ শেখের সঞ্চালনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সমন্বয়ক কবি ও সংগঠক আবেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "বাসাসপ" কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব, "ভালবাসার গান কবিতা ও গল্পকথা" কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র পরিচালক কবি ও সংগঠক মামুন আব্দুল্লাহ, কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র পরিচালক কবি ও সংগঠক মাসুদ পারভেজ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম সমন্বয়ক ও "সবুজ বাংলা" ম্যাগাজিন সম্পাদক আবু নোমান হাফিজুল্লাহ।


অনুষ্ঠানে আবৃত্তি এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় পরিচালক কবি ও সংগঠক মোঃ শাহ আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক কবি মোঃ হাসান তারেক, "বাসাসপ" চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক কবি মমতাজ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক মোহাম্মদ রায়হান, কবি হিজবুল্লাহ রায়হান, কবি তাফসির উদ্দিন, সবুজ বাংলা সম্পাদনা পরিষদ সদস্য সাহেদ ফেরদৌস হিরু, শাখাওয়াত হোসেন হৃদয়, মোঃ শহিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রেঁনেসার কবি ফররুখ আহমদের জীবনের বিভিন্ন দিক ও সাহিত্যকর্ম নিয়ে বিশদ আলোচনা করেন এবং পারস্পরিক ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

Friday, June 15, 2018

বাসাসস চট্টগ্রাম মহানগরী শাখার ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন


"বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" চট্টগ্রাম মহানগরী শাখার ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবৃত্তিকার কামাল উদ্দিন জিকু এবং কবি মামুন আব্দুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন বাসাসপ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি শাহ্ মোহাম্মদ নিয়ামত উল্লাহ। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি পরিষদ (আকপ)'র সাধারণ সম্পাদক কবি ও সংগঠক সাজীব চৌধুরী।
চাঁদসন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশনে রেললাইন বস্তির বিস্তীর্ণ অঞ্চল ঘুরে ঘুরে এখনও পর্যন্ত নতুন কাপড় পায়নি এমন শিশুদের খুঁজে বের করে তাদের হাতে ন্যায্য প্রাপ্ত তুলে দেয় বাসাসপ টিম। এসময় ছিন্নমূল শিশু, যাদের ঈদ আনন্দ নতুন পোষাকের অভাবে ভাটা পড়েছিলো তাদের মুখে অনাবিল হাসি ছড়িয়ে পড়ে।

ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছেন বাসাসপ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব।

Thursday, June 14, 2018

ঘড়ি ও সময়ের গল্প ।। কবি নির্মলেন্দু গুণ

ঘড়িকে দেখে সময় হাসে।
সে ঘড়িকে ডেকে বলে--
তুমি এখানে কী করছো?
তুমি কে হে? --তুমি কে?

ঘড়ি প্রশ্ন শুনে ইতি-উতি চায়।
কিন্তু কাউকে দেখতে না পায়।

ঘড়ি প্রশ্ন করে, --আপনি কে?
আপনি কে? আপনি কোথায়?

সময় ঘড়ির কাঁটা ছুঁয়ে বলে,
এই যে আমি। আমি সময়।
দ্যাখো তো, চিনতে পারো কি না?
আমি ঈশ্বরের হাতের বীণা।

ঘড়ি দ্যাখে, কে যেন চকিতহাস্যে
মহাকাশে মুহূর্তে মিলায়।
তার অযুত আঁখি অন্ধ হয়ে যায়।
ঘড়ির সকল কাঁটা বন্ধ হয়ে যায়।

নয়াগাঁও
১৪ জুন ২০১৮
দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ

ফিফা বিশ্বকাপ ফুটবলের সংক্ষিপ্ত ইতিহাস ।। সৈয়দ আসাদুজ্জামান সুহান


১৯০৪ সালে ফিফা (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠিত হয় এবং ফিফার প্রচেষ্টায় ১৯০৮ সালে অলিম্পিকে ফুটবল প্রথম আনুষ্ঠানিক ভাবে খেলার মর্যাদা লাভ করে। তারপর ১৯২৮ সালে ফিফার প্রথম সভাপতি জুলেরিমে অলিম্পিকের বাহিরে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের বিষয়ে চিন্তাভাবনা করেন। পরবর্তীতে সে সিদ্ধান্ত গৃহীত হলে সর্বপ্রথম ১৯৩০ সালে উরুগুয়েতে ফিফার প্রথম ফুটবল বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়। সেই বছর স্বাগতিক দল উরুগুয়ে বিশ্বকাপ শিরোপা জয়ী হয়। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি চার বছর অন্তর অন্তর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে এবং সেটি এখনও চলমান আছে। কেবলমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন বন্ধ ছিল।

ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম আয়োজক ও ফিফার প্রথম সভাপতির নামানুসারে এই কাপের নাম ছিল "জুলেরিমে ট্রফি"। তখনকার নিয়ম অনুযায়ী, যে দল সর্বাধিক ৩ বার জুলেরিমে ট্রফি বিজয়ী হবে, জুলেরিমে  ট্রফি চিরতরে তার হয়ে যাবে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিল সর্বাধিক তিন বার বিশ্বকাপ ফুটবলে শিরোপা জেতার কারণে জুলেরিমে ট্রফি তাদের চিরদিনের জন্য দিয়ে দেওয়া হয়। যদিও ব্রাজিল সেই জুলেরিমে ট্রফি চিরতরে নিজেদের করে রাখতে পারে নাই। ১৯৮৩ সালে এই জুলেরিমে ট্রফিটি ব্রাজিল থেকে চুরি হয়ে যায়। ১৯৭৪ সালে থেকে জুলেরিমে ট্রফি নাম বদল করে ফিফা বিশ্বকাপ ট্রফি নামে প্রচলিত আছে।

১৯৩০-২০১৪ সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের মোট ২০টি আসর বসেছে। এই ২০টি আসরে সর্বাধিক ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল, দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে জার্মানি ও ইতালি, তৃতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। এছাড়াও ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক দশের উপরে গোলদাতা হচ্ছে, মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)- ১৬ গোল, রোনালদো (ব্রাজিল)- ১৫ গোল, গার্ড মুলার (জার্মানি)- ১৪ গোল, জাঁ ফতেইন (ফ্রান্স)- ১৩ গোল, পেলে (ব্রাজিল)- ১২ গোল, ইয়ুর্গেন ক্লিন্সমান (জার্মানি) ও স্যান্ডোর ক্রুসিস (স্পেন)- ১১ গোল।

২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের তারকা স্ট্রাইকার হাকান শুকুর খেলা শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে হতভম্ব করে দিয়েছিলেন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের। এখন পর্যন্ত এটাই বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে দ্রুততম গোল।

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে হতভাগা দল হচ্ছে নেদারল্যান্ড, যারা তিনবার বিশ্বকাপ ফাইনালে অংশগ্রহণ করেও এখন পর্যন্ত শিরোপা বিজয়ী হতে পারে নাই।

তথ্যসূত্রঃ ইউকিপিডিয়া।
সৈয়দ আসাদুজ্জামান সুহান (কবি, সংগঠক ও সম্পাদক)

Wednesday, June 13, 2018

ঈদ মানে ।। ফাতিমা জহুরা ময়না

ঈদ মানে নয় শুধু আনন্দের সাতকাহন
ঈদ মানে নয় শুধু খাবারের আয়োজন!

ঈদ মানে কলহ বিবাদের সমঝোতার দিন
ঈদ মানে এই দিন তাই অনিন্দ্য রঙ্গিন!

ঈদ মানে পবিএ দিনের মর্যাদাশালী হওয়া
ঈদ মানে আত্মীয়ের খোঁজ খবর নেওয়া!

ঈদ মানে দুঃখীর মনে দেবো প্রজাপতি বাড়ি
ঈদ মানে তইতো পূর্ণীর পাল্লাটা ও ভারী

ঈদ মানে বিষাদের সাথে, নিরন্তর আড়ি
ঈদ মানে তাই আজ, প্রজাপতি হয়ে উড়ি!
কবি ফাতেমা জহুরা ময়না

প্রবাসে ঈদ মানে বুকের ভেতর লুকিয়ে রাখা ছাপা ব্যথা ।। জোসনা হক

এক মাস সিয়ামের পর খুশির আমেজ নিয়ে আসে ঈদ।
এই ঈদ উদযাপন করার অধিকার সবার আছে। বছরের পর বছর এই সুদূর প্রবাসে পরিবারের সুখের জন্য দিনযাপন করে যাচ্ছে অনেক প্রবাসী। এমন অনেক প্রবাসী আছেন, পরিবারের সাথে ঈদ করছেনা অনেক বছর। ইচ্ছে করছেনা এমন না, জীবনের প্রয়োজনের তাগিদে বাধ্য করেছে ঈদের খুশির দিন গুলোতে প্রিয়জন থেকে দূরে থাকতে। ঈদ বা  বিশেষ দিন গুলোতে প্রবাসীরা কত যে কষ্টে দিন গুলো পার করে একমাত্র উপর ওয়ালা জানে। চাঁদরাত পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রমের পর, ঈদের নামাজ শেষে দু-একজন বন্ধু-বান্ধবের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর ভারাক্রান্ত মন নিয়ে যখন বাসায় এসে ক্লান্ত দেহখানি বিছানায় এলিয়ে দেয়, ঠিক তখনি মনে পড়ে প্রিয়জনদের কথা। ইচ্ছে হয় উঁড়াল দিয়ে চলে যাই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চাইলে তো আর যাওয়া যায়না। এই যেতে না পারার পেছনে সফলতার চেয়ে হাজারো ব্যর্থতার গল্প আছে। ভাগ্যে আর জীবনের সাথে সমঝোতা করে, চোখের কোণে লোনাজল গুলো মুছে মোবাইলটা হাতে নিয়ে ফোন করে প্রিয়জনদের। সব ব্যথা লুকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে মা, ঈদ মোবারক, ঈদের নামাজ পড়ে আসলাম। মা, তোমরা সবাই সব কিছু নিয়েছো তো? এইবার ঈদে বাড়ীতে কি রান্না হবে, ভাই-বোন-ছেলে-মেয়ে সবাই খুশি হয়েছে কি?
অপরপ্রান্ত থেকে কি জবাব আসে আমাদের সকলের জানা আছে। কষ্টটা আর থাকেনা, আনন্দ বেড়ে যায় সবার খুশির কথা শুনে। বিছনায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে যাদের বন্ধু-বান্ধব আছে তাদের নিয়ে সন্ধ্যার দিকে লোহিত সাগর প্রান্তে আড্ডায় মেতে উঠে। আবার অনেকে আছে ঈদের দিনেও কর্মস্থলে ফিরে যেতে হয়।
 জীবন বাস্তবতায় অনেক প্রবাসীর স্বপ্ন, আশা, চাওয়া-পাওয়া ঘুমিয়ে পড়ে বুকের ভেতর নিরবে, নিভৃতে। স্বপ্ন গুলো কেবল দুচোখে সীমাবদ্ধ, আশা গুলো নিরাশার কাফনে মুড়ানো, চাওয়া গুলো ঠিকানাবিহীন,পাওয়া গুলো সংকীর্ণ।
মরুকবি ও সংগঠক জোসনা হক

আশার ক্ষুদ্র ঋণ বিশেষজ্ঞ কবি সাইফুর রহমান কায়েসের বিদেশ গমণ


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতিসন্তান কবি, প্রাবন্ধিক, ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ ও জয়বার্তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান কায়েস আগামী ১৪  জুন রোজ মঙ্গলবার ভারত, নেপাল ও ভুটান ভ্রমণে যাচ্ছেন। তিনি সেখানে এক সপ্তাহব্যাপী অবস্থানকালে বিভিন্ন  ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখবেন। দেশ ত্যাগের প্রাক্কালে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
আগামী  ২২ শে জুন তিনি দেশে ফিরবেন। উল্লেখ্য যে ইতিপূর্বে তিনি ফিলিপাইন, নাইজেরিয়া ও ঘানাতে ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ হিসেবে ৫ বছর কাজ করেছেন। গত বছর ফিলিপিনো  কবি ও রাষ্ট্রদূত মান্যবর ভিন্সেন্ট ভিভেন্সিও বান্ডিলিওর আমন্ত্রণে ফিলিপাইন ভ্রমণ করেন।

Sunday, June 10, 2018

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ভালবাসার গান কবিতা ও গল্পকথার মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল


গতকাল শনিবার, ৯ জুন ২০১৮ ইং, গোসাইডাঙা রামকৃষ্ণ বহুমুখী (জি আর কে) উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদে সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন "ভালবাসার গান কবিতা ও গল্পকথা" চট্টগ্রাম বিভাগের উদ্যোগে যুগ্ম সমন্বয়ক আবেদা সুলতানার সভাপতিত্বে আজাদ শেখের সঞ্চালনায় মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এবারের সাহিত্য আড্ডার আলোচ্য বিষয় ছিল "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল"।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাসপ'র প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও সংগঠক নিয়ামত উল্লাহ, ভালবাসার গান কবিতা ও গল্পকথার কেন্দ্রীয় পর্ষদের পরিচালক মাসুদ পারভেজ, আকপ'র সাধারণ সম্পাদক সাজীব চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক রাজিব চৌধুরী, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু নোমান হাফিজুল্লাহ, পরিচালক তুষার আহমেদ চৌধুরী, তানভীর সিকদার,  আলমগীর সিরাজ, দেলোয়ার হোসেন। এছাড়াও অনেক নজরুল প্রেমী কবি সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের নানান দিক আলোচনা করে বলেন। বাংলা সাহিত্যে নজরুলের দেখানো পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের মধ্যে দিয়ে।

সুন্দর প্রাণবন্ত একটি সাহিত্য আড্ডা উপহার দেওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক মোঃ ফিরোজ।

পাঞ্জেরী ।। কবি ফররুখ আহমদ

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!!
কবি ফররুখ আহমদ


Wednesday, June 6, 2018

বিষাদিত নির্ঘুম রাত ।। ইউনুছ আকমাল

চারিধার সুন সান,আঁধারে ঢাকা,
নেই কোন উচ্ছ্বাস,নেই খুশির ফোয়ারা,
পৃথিবীর সব কিছুই যেন বিষাদিত:
তোমার চলে যাওয়াতেই হয়তো।

কি অপরাধ ছিল-চন্দনা!
নিঃস্ব করে চলে গিয়েছো বহু দূরে,
দুঃখের সাথে আজ পরম আত্মীয়তা;
ঘুমহীন রাতের পাখির মতো-
এপাশ ওপাশ গড়া গড়ি দিয়ে
পাড়ি দিচ্ছি রাতের কষ্টের নদী।

কেন এমন করলে- চন্দনা!
কেন করলে এমন প্রতারণা?
ভাসিয়ে আমায় অকূল পাথারে,
আছো তুমি দৃষ্টির আড়ালে।

তোমার শূন্যতা পীড়া দিচ্ছে বারবার,
কোন কিছুই লাগে না ভালো,
বিষন্নতায় বসে না মন কোন কাজে;
আছো তুমি ভাবনায় সারাক্ষণ।

বিষাদিত আঁধার আমাকে ছেয়ে আছে,
মুক্তির পথ খুঁজি,পালাবার পথ নেই,
কারণে-অকারণে আঁধারের পানে-
ধূসর দৃষ্টি,ঝাপসা অতীত,
এ কোন মরণ খেলায় অন্তঃক্ষরা!!
কবি ও সংগঠক ইউনুছ আকমাল

শুধু একটি কবিতার প্রতিক্ষায় ।। রোকসানা সুখী

নিত্যই!!
শুধু একটি কবিতার প্রতিক্ষায়-
কতযুগ কাটিয়েছি  নির্ঘুম?
চাঁদ-তারারাও অপেক্ষার প্রহর কেটে কেটে লুকিয়েছে অমাবস্যার আঁধারে।
মুক্ত বাতাসও নৃত্যের ঝংকার তুলে তুলে আজ বড্ড ক্লান্ত।
দিবালোকের সূর্যরাজা সময়ের কাঁটায় হেঁটে হেঁটে চলেছে নির্বাসনে
নীল আকাশের ছটফটে পাখিরাও হতাশার গ্লানি মেখে মেখে মুখ গুজেছে আপন পালকে।
জানো নিত্যই!!
শুধু একটি কবিতার প্রতিক্ষায়!!
বিন্দু বিন্দু অশ্রুকণারা শুষ্ক মৃত্তিকাকে পরিয়েছে কর্দমার কাপড়।
ভোরের সদ্য ফোঁটা জুঁই চামেলিরাও একাকিত্বের বাসরে কেঁদে কেঁদে হয়েছে নিষ্প্রাণ
একটি কবিতার প্রতিক্ষায়!!
স্রোতস্বিনী সুরমা কলকলধ্বনিতে শত শতাব্দীকাল তুলেনা তুমুল সুর।
 পাখিরাও কুঞ্জুবনে কলতানের কাঁকন বাজিয়ে বাজিয়ে হতাশার হাতিয়ারে নিষ্ফলক নিশ্চুপ।
রাখালিয়া বাঁশরীও যুগ-যুগান্তরের চক্রগতিতে নেচে নেচে হয়েছে বিলীন ।
শুধু একটি কবিতা প্রতিক্ষায়!!
 হাহাকারের তাণ্ডবে পাথরের প্রতিচ্ছবি ধারণ করেছে আমার ব্যাকুল বুক।
শুষ্ক ঝর্নার নিঁখুদ ছবিও এঁকেছে আমার কাঁচা কাজল দিগন্ত দু'চোখ।
শরীরের রন্ধ্রে-রন্ধ্রে বিষাদের উইপোকারা খুঁজে নিয়েছে আপন সুখ।

শুধু একটি কবিতা লিখবো বলে-
জানো নিত্যই!!
নির্ঘুম অভিমানী অক্ষরগুলো কিলবিল করে খুঁজে তোমার সুঠাম বুক।
খুঁজে ফিরে নিঁখুদ ভাস্কর্যের কারুকাজে আঁকা সেই চির চেনা সুশ্রী মুখ।
খুঁজে ফিরে আজো সেই রংধনুর সাত রঙে রঞ্জিত সোনালি স্বপ্নিল পুল।
বিশ্বাস করো নিত্যই!!
আজো শুধু একটি কবিতার প্রতিক্ষায়!!

১৯-৪-২০১৭
বিকাল ৪টায়।
কবি, সংগঠক ও প্রকাশক রোকসানা সুখী

Tuesday, June 5, 2018

আবু সাহেদ সরকার'র রঙরস

দেহ দোলায় নর্তকীরা
কবি দোলায় কলম,
দোলায় দোলায় রসিক দোলে
লাগায় রসের মলম।

আবু সাহেদ সরকার'র রঙরস

হঠাৎ আমায় দেখলে তুমি
মুখ ঢাকো আর বুক ঢাকো,
থাকলে দূরে বেড়াও ঘুরে
নিত্য নতুন সুখ আঁকো।

আবু সাহেদ সরকার'র রঙরস

বলায় ভেজাল চলায় ভেজাল
ভেজাল কিছু কবি'তে,
ভেজাল তাদের কার্যকলাপ
দেখি নানান ছবিতে।

Monday, June 4, 2018

একজন ভালো বক্তা হওয়ার কিছু কলা-কৌশল ।। সৈয়দ আসাদুজ্জামান সুহান


আমরা প্রতিদিন বিভিন্ন ভাবে বিভিন্ন ধরণের বক্তৃতা শুনে থাকি। এই যেমন ধরুনঃ অফিসে, স্কুলে, মাঠে-ঘাটে-রাস্তায়, রেডিও-টেলিভিশনে, বিভিন্ন ধরণের সভা-সেমিনারে। আমাদের অনেকের ধারণা হচ্ছে, যিনি যত বেশি শিক্ষিত, তিনি তত বেশী ভালো বক্তা হবেন। এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল, যার একটি উদাহরণ দিচ্ছি। আমরা দেখতে পাই, দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ লক্ষ লক্ষ মানুষের সামনে অকপটে দূর্দান্ত বক্তব্য রাখছেন। তাদের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হচ্ছেন। তাদের মধ্যে কারো কারো শিক্ষাগত যোগ্যতা অতি অল্প কিন্তু উনারা বিশাল মাপের অতি জনপ্রিয় বক্তা। লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে উনাদের বক্তব্য দীর্ঘ সময় নিয়ে শুনেন। পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তির নাম বলা যাবে, যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকা সত্ত্বেও উনারা অনেক জনপ্রিয় বক্তা ছিলেন। আবার এমনও অনেক ব্যক্তি ছিলেন, যাঁরা অতি উচ্চ শিক্ষিত কিন্তু ভালো বক্তৃতা দিতে না পারার কারণে অন্য কেউ উনাদের লিখিত প্রবন্ধ পাঠ করতেন। আমরা কিছু কিছু বক্তার খুব সাধারণ কথা শুনলেও মন্ত্রমুগ্ধ হয়ে দীর্ঘ সময় ধরে উনাদের বক্তব্য শুনে যাই। আবার কিছু কিছু বক্তা অতি জ্ঞানগর্ভ বক্তব্য প্রদানের করলেও অল্প সময় পরেই আমরা বক্তৃতা শুনতে বিরক্ত বোধ করি। আমরা সহজেই বুঝতে পারি, কে ভালো বক্তা কিন্তু তিনি কেন ভালো বক্তা, সেটা অনেকেই জানি না।

কেউ কেউ আছেন, বক্তৃতা দিতে গেলে হার্টবিট বেড়ে যায়। কারো কারো আবার হাত পা কাঁপে, গলা শুকিয়ে যায়। কেউ কেউ আছেন, অতিরিক্ত নার্ভাস হয়ে, যা বলতে এসেছিলেন, সেটাই ভুলে যান। এমনও কেউ আছেন, বেশি মানুষের সমাগম দেখলে কিংবা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সামনে বক্তৃতা প্রদান কালে অতিরিক্ত মানসিক চাপে ভুগেন। উনারা তখন বক্তব্যটা তালগোল পাকিয়ে জগাখিচুড়ি বানিয়ে ফেলেন। আমাদের অনেকের মাঝে এই সমস্যা গুলো আছে, যে কারণে আমরা ভালো বক্তা হতে পারি না। ভালো বক্তা হওয়ার কিছু কলা-কৌশল আছে। এই কলা কৌশল গুলো রপ্ত করতে পারলে একজন ভালো বক্তা হওয়া যায়।

☞ মনের ভয়টাকে জয় করাঃ
একজন বক্তা হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে নিজের মনের ভয়টাকে জয় করা। নিজের মনের ভেতরে ভয় নিয়ে কখনও বক্তা হওয়া যাবে না। মনের ভয়টাকে জয় করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে, মানুষের সাথে চলাফেরা করা ও খোলা মনে কথা বলা। মনের ভেতরের জড়তা, সংকোচ পরিহার করে সবার সাথে নিয়মিত কথাবার্তা বলা। অন্যের সাথে কথা বলার সময় নিজের উপরে আত্ম বিশ্বাস রাখতে হবে। সর্বোপরি, অন্য কারো সাথে কথা বলার সময় ভাবতে হবে, তিনি আমার মতোই একজন মানুষ ভিন্ন অন্য কিছু নন। তবে হ্যাঁ, যিনি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, উনাকে  সেই সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে।

☞ অনুশীলনঃ
একজন ভালো বক্তা হওয়ার জন্য আমাদের অবশ্যই সর্বপ্রথম অনুশীলন করতে হবে। সবচেয়ে ভালো অনুশীলন করার জায়গা হচ্ছে আয়না। আমরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত ভাবে বক্তৃতা প্রদান করি, তাহলে আমাদের জড়তা কাটিয়ে উঠতে সহায়তা হবে। এবং মুখের বাচন ভঙ্গি ও শারীরিক অঙ্গ ভঙ্গিতে দৃষ্টিকটু কিছু মনে হলে, সেটা সংশোধন করে নেওয়া যাবে। তারপর সাহস বৃদ্ধির জন্য মাঝেমধ্যে কৌশলে কাছের কিছু বন্ধুদের সামনে বক্তৃতা দেওয়ার মতো করে কথা বলে যাওয়া। এছাড়াও বিভিন্ন বক্তার বক্তৃতা মনোযোগ দিয়ে শোনা। কে কিভাবে বক্তব্য দিচ্ছেন, মনোযোগ দিয়ে খেয়াল করা। সেই ভাবে নিজেকে তৈরি করে নেওয়া। এভাবে অনুশীলন করে এক সময় সভা-সেমিনারের একজন বক্তা হওয়া যাবে কিন্তু ভালো বক্তৃতা হওয়ার জন্য আরও অনেক কৌশল অবলম্বন করতে হবে।

☞ বক্তব্য প্রদানের প্রস্তুতিঃ
বক্তব্য প্রদানের পূর্বে কিছু প্রস্তুতি নেওয়া যেতে পারে, যা বক্তব্য প্রদানের সময় খুব সহায়ক ভূমিকা পালন করে। বক্তব্য প্রদানের পূর্বে আলোচ্য বিষয়টি জেনে নিয়ে তার উপরে গুরুত্বপূর্ণ কিছু বুলেট পয়েন্ট লিখে নিয়ে যাওয়া যেতে পাবে। বক্তৃতা প্রদান কালে যা দেখে দেখে বক্তব্য প্রদান করলে অনায়াসে নির্ভূল বক্তব্য প্রদান করা যায়। অনেকেই আছেন খুব সাধারণ কিছু বিষয়ে ভুল করেন। যেমন বক্তৃতা প্রদান কালে আলোচ্য বিষয়টি বলতে গিয়ে ভুল করেন। ব্যক্তির নাম, পদবী কিংবা প্রতিষ্ঠানের নাম বলতে গিয়ে ভুল করেন। এছাড়াও আরও অনেক অনেক ভুল তথ্য প্রদান করে বক্তব্য দিয়ে যান। বক্তৃতা প্রদান কালে ভুল তথ্য দিলে মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হতে হয়। তাই বক্তব্য প্রদান কালে কোন ভাবে ভুল তথ্য প্রদান করা যাবে না। এই বিষয়টি খুব বেশি খেয়াল রাখতে হবে।

☞  শ্রুতাদের উপরে সমান দৃষ্টিপাতঃ
অনেকেই আছেন, বক্তৃতা প্রদান কালে শ্রুতাদের দিকে দৃষ্টিপাত করেন না। কেউ কেউ উপরের দিকে, কেউ কেউ নিচের দিকে, আবার নির্দিষ্ট কিছু মানুষের দিকে তাকিয়ে বক্তব্য রাখেন। এতে করে শ্রুতাদের দৃষ্টি আকর্ষণ করা যায় না। বক্তৃতা প্রদান কালে শ্রুতাদের দিকে সমান দৃষ্টিপাত করতে হবে। নির্দিষ্ট কারো সাথে নয়, উপস্থিত সবার উপরে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সমান দৃষ্টিপাত করতে হবে। এতে করে খুব সহজেই শ্রুতাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। তখন শ্রুতারা ভিন্ন দিকে মনোযোগী হওয়ার সুযোগ পায় না এবং মনোযোগ দিয়ে বক্তব্য শুনে।

☞ বাচন ভঙ্গি ও অঙ্গ ভঙ্গিঃ
অনেকেই আছেন, যাদের বাচন ভঙ্গি ও শারীরিক অঙ্গ ভঙ্গি সুন্দর না হওয়ায় শ্রুতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হোন। কেউ কেউ আবার বক্তৃতা বক্তৃতা প্রদান কালে বাচন ভঙ্গি ও শারীরিক অঙ্গ ভঙ্গির কারণে শ্রুতাদের হাসির খোরাকে পরিণত হোন। বক্তৃতা প্রদান কালে বাচন ভঙ্গি ও শারীরিক অঙ্গ ভঙ্গি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তৃতা কখনও একি রকম স্বরে দেওয়া যাবে না। আবার খুব উচ্চ স্বরেও বক্তৃতা দেওয়া যাবে না, তেমনি খুব নিচু স্বরেও বক্তৃতা দেওয়া যাবে না। বক্তৃতা দেওয়ার সময় বক্তব্যের ধরণ অনুযায়ী স্বরের উঠা নামা করাতে হবে।  বক্তৃতা প্রদান কালে হাসির কথায় স্বর কোমল ও মুখে হাসি ফোটাতে হবে। কষ্টের কথায় স্বরে ব্যথিত ও চেহারায় কষ্ট ফোটাতে হবে। খুব শক্ত ও কঠিন কথায় স্বর বলিষ্ঠ ও চেহারা রূঢ় করতে হবে। মোট কথা, বক্তৃতার মাঝে একটি স্বরে ও চেহারার ভঙ্গিতে রিদম থাকতে হবে, যা শ্রুতাদের মুগ্ধ করে রাখবে। পাশাপাশি শারীরিক অঙ্গ ভঙ্গি বক্তব্যের ধরণ অনুযায়ী সুন্দর ভাবে সক্রিয় রাখতে হবে। বাচন ভঙ্গি ও শারীরিক অঙ্গ ভঙ্গি শ্রুতাদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই বক্তৃতা প্রদান কালে এই বিষয়ে খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে।

☞ প্রাসঙ্গিক আলোচনাঃ
অনেকেই আছেন, বক্তৃতা প্রদান কালে প্রাসঙ্গিক বিষয়ের বাহিরে অপ্রাসঙ্গিক বিষয়ে নিয়ে বেশি কথা বলেন। এতেও শ্রুতাদের মনোযোগ নষ্ট হয়ে যায় এবং এটি শ্রুতাদের বিরক্তির অন্যতম কারণ। যে প্রসঙ্গে আলোচনা হবে, সেই প্রসঙ্গের বাহিরে না যাওয়াই উত্তম। সব সময় চেষ্টা করতে হবে প্রাসঙ্গিক বিষয়ের উপরে বক্তব্য প্রদান করা। যদি প্রাসঙ্গিক বিষয়ে ভালো ধারণা না থাকলে, বক্তৃতা দীর্ঘ না করে সংক্ষিপ্ত করে নেওয়া বুদ্ধিমানের কাজ। সবচেয়ে বেশি ভালো হয়, অপ্রাসঙ্গিক বিষয়ে কথা না বলে, পূর্বের বক্তব্যদের বক্তব্য থেকে কিছু অংশ আলোচনা করা।

☞ শ্রুতাদের ধরণ ও মনোভাব বিবেচনা করাঃ
বক্তৃতা প্রদান কালে সবার আগে খেয়াল রাখতে হবে, শ্রুতারা কোন ধরণের মানুষ। অনেক সময় দেখা যায়, শ্রুতাদের অধিকাংশ উচ্চ শিক্ষিত আবার কখনও দেখা যায়, অধিকাংশ শ্রুতাই কম শিক্ষিত বা অশিক্ষিত। উচ্চ শিক্ষিত শ্রুতাদের সামনে যেভাবে বক্তব্য প্রদান খুব বেশি মনোযোগ আকর্ষণ করা যায়। অনুরূপ বক্তব্য কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষের কাছে মনোযোগ আকর্ষণ করতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। শ্রুতাদের ধরণ অনুযায়ী বক্তব্য প্রদান করলে, সেই বক্তৃতা শ্রুতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। এছাড়াও শ্রুতাদের মনোভাব বুঝতে হবে এবং সেই মনোভাব অনুযায়ী বক্তব্য প্রদান করতে হবে। যেমন, অতি ধার্মিক মনোভাবের শ্রুতাদের কাছে যেমন প্রগতিশীল চেতনার বক্তব্য আবেদন রাখতে পারে না, তেমনি প্রগতিশীল মনোভাবের শ্রুতাদের কাছে ধার্মিক মনোভাব থেকে বক্তব্য প্রদান করলেও সেটা আবেদন রাখতে ব্যর্থ হয়। তেমনি ভাবেই, ছাত্রদের কাছে যে বক্তব্য খুব আকর্ষণীয় কিন্তু একই বক্তৃতা বয়োঃজ্যেষ্ঠদের কাছে পুরোপুরি ভাবেই ব্যর্থ। এভাবেই, বিভিন্ন বয়স, শ্রেণী ও মতাদর্শের কারণে ভিন্ন ভিন্ন মনোভাবের শ্রুতা থাকে এবং তাদের মনোভাব বুঝে বক্তৃতা দিতে পারলেই খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়।

☞ শ্রুতাদের মনের অব্যক্ত কথাগুলা বলাঃ
অনেক বক্তব্য আছেন, শ্রুতারা আসলে কি শুনতে চাচ্ছেন, সেটাই ধরতে পারেন না। তাই খুব সুন্দর ভাবে বক্তব্য প্রদানের পরেও শ্রুতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। শ্রুতাদের মনের অব্যক্ত কথাগুলা অনুধাবন করতে হবে এবং সেই কথাগুলো বলতে বলতে পারলেই খুব সহজেই শ্রুতাদের খুব সহজেই মনোযোগ আকর্ষণ করা যায়। শ্রুতাদের তখন মনে হয়, তার মনের অব্যক্ত কথাগুলা বক্তা তার বক্তৃতায় বলছেন। শ্রুতারা সব সময় প্রত্যাশা করে, তাদের মনের অব্যক্ত কথাগুলা বক্তারা বলুক। তাই এই বিষয়ে খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে। যিনি এই বিষয়ে খুব পারদর্শী, তিনি শ্রুতাদের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন।

যাঁরা আমাদের দৃষ্টিতে ভালো বক্তা, আমরা দেখতে পাবো, তাদের বক্তব্যের মাঝে উপরের কলা কৌশল গুলো বিদ্যমান। তাই উপরের কলা-কৌশল গুলো রপ্ত করতে পারলে, আমরা একজন ভালো বক্তা হতে পারবো। তবে হ্যাঁ, পরিশেষে একটি কথা বলতে হবে, যিনি যত ভালো শ্রুতা হবেন, তিনি তত ভালো বক্তা হতে পারবেন।

লেখকঃ সৈয়দ আসাদুজ্জামান সুহান
সম্পাদক, ত্রৈমাসিক আমাদের গল্পকথা।
ঢাকা, বাংলাদেশ।

বাসাসপ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নজরুলের সাহিত্যালোচনা ও ইফতার পার্টি সম্পন্ন


"বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা, ইফতার পার্টি ও সাহিত্য আড্ডা" সফলতার সাথে শেষ হয়েছে।

গতকাল রোববার পার্বত্য নগরী বান্দরবানের হোটেল দি প্যারাডাইজ কনফারেন্স হলে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী, বাসাসপ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক (সংস্কৃতি), কবি প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় এবং বাসাসপ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক শিল্পকলা ও শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য কবি সিংইয়ং ম্রো।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের একাংশ

অনুষ্ঠানে প্রধান আলোচকের আলোচনা উপস্থাপন করেছেন বাসাসপ উপদেষ্টা পরিষদের সদস্য ও কাচালং গ্রুপের সিইও কবি শাহ মোহাম্মদ নিয়ামত উল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাসাসপ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, আন্তর্জাতিক কবি পরিষদ (আকপ) এর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক সাজীব চৌধুরী, প্রবীণ কবি আমিনুর রহমান আমিন, সমুজ্জল সুবাতাস লিটলম্যাগ সম্পাদক কবি চৌধুরী বাবুল বড়ুয়া, বিশিষ্ঠ কণ্ঠশিল্পী থোয়াইচিং প্রু নিলু, শিল্প ও সাহিত্যানুরাগী মফিজুল ইসলাম মামুন।

বান্দরবান জেলা কারাগারের জেলার ও বাসাসপ পরিচালক কবি রিজিয়া বেগমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইয়াকুব।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন
কবি নাছির আহমেদ, শিল্পী সুবিমল দাশ শিমুল, বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, বেতারশিল্পী দিলিপ কুমার নাথ, সাংবাদিক মোঃ ইয়াছিনুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে নজরুল সংগীত, হামদ ও নাত পরিবেশন করেন
শিশু শিল্পী সুমাইয়া আক্তার, বৃষ্টি, তুষ্টি প্রমুখ।

নজরুলের সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি নিয়ে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য সচেতন গোষ্ঠী পূর্ব হতেই উন্মুখ ছিলেন। জনপ্রিয় দৈনিক পার্বত্য চট্টগ্রামসহ স্থানীয় দৈনিকগুলো অনুষ্ঠানের পূর্ব সংবাদ পরিবেশন করেছে। অনুষ্ঠানে বক্তাগণ নজরুলের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাসাসপ এর এমন উদ্যোগকে স্বাগত জানান। বক্তাগণ সাম্য, দ্রোহ ও মানবতার কবি নজরুলের সাহিত্যকর্ম ও চেতনাকে যথাযথ লালন ও পালনের জোর দাবি জানান।

Sunday, June 3, 2018

দেশে আজ নব্য বর্গী ।। মীম মিজান

আমি চাই না একদিনের ভালোবাসা,
চাই না একদিনের গায়ে মাখানো দেশপ্রেম,
স্লোগানে স্লোগানে মুখরিত একটি সন্ধ্যার ত্যাগ,
গালে, বুকে, পেটে আঁকানো সাময়িক পেঁজা তুলোর উৎসর্গ।
আত্নায় করি লালন ধারকরা সংস্কৃতি,
পারি না বলতে শুদ্ধভাবে একটি বাক্য নিজ মাতৃভাষায়,
বাংলা বর্ণকে করেছি অন্যবর্ণে বিলীন,
পরনে নেই কোন বাঙালিয়ানার পরিচ্ছদ,
চুল, দাড়ির ঢং বিলেতি,
খাদ্য-পানীয়তে তো ছোঁয়াও নেই দেশজের।
একদিনে সারাবিশ্বকে জানিয়ে দিব আমার কতটা দেশপ্রেম,
এ রকম কি জানিয়েছিল রফিক, বরকতেরা?
এ রকম কি করেছিল মহিউদ্দীন জাহাঙ্গীর, মোস্তফা কামালেরা,
কিংবা ভাষার স্বীকৃতির সেই সংগঠক রফিক ও আব্দুস সালামেরা।
রক্তের অনু কনিকায়,
ধমনীতে, শ্বাস-প্রশ্বাসে, প্রক্ষোভে, লিখনিতে, চিন্তাতে,
এভাবে করে ধারন ও লালন তারা এঁটে দিয়েছিল কুলুপ ওই বেনিয়া ও জোচ্চোরদের মুখে।
দিতে প্রাণ জাতীর তরে,
করতে বলিদান নিজের সখ-আহ্লাদকে,
করেনি তো একটুও চিন্তা।
নজরুল, ক্ষুদিরামেরা লড়েছে স্বাধীকারের জন্য,
আর আমরা লড়ি কার বিরুদ্ধে?
স্লোগান দেই কার বিরুদ্ধে?
দেশমাতা তুমি কি আজ সার্বভৌমত্ব পেয়েছ?
নাকি এখনো তোমার বক্ষে বিচরণ নব্য বর্গীদের?
তবে কেন আজ গায়ে মাখি লাল-সবুজের রং,
মুখপুস্তিকায় কেন ধরি দেশপ্রেমিকের ঢং?
ছুড়ে মারো তোমার ঐ ভণ্ডামী,
মুছে ফেল তোমার ঐ নোংরামী,
আসো আবার ধরি নজরুলের কলম,
ক্ষুদিরামের বোমা,
তাড়াই ঐ নব্য বর্গী
হই খাঁটি দেশপ্রেমিক।
মীম মিজান  (কবি, প্রাবন্ধিক ও সংগঠক)

Saturday, June 2, 2018

চিঠি লেখে শ্যাম ।। কামাল আহমেদ

খোয়াই গাঙ্গের ভাঙা পাড়ে
সাধের বসত গড়িলাম,
তাহার পাড়ে উজান দেশে
সুজন শ্যামসখা ধাম।

পাল উড়ায়ে নৌকা ছাড়ে,
হংস পাঠায় সারে সারে,
অচিনপুরের ওপাশ হতে
নিতি চিঠি লেখে শ্যাম।

নায়ের পালে, হংস দলে,
ভেসে আসা ঢেউয়ের জলে
লেখা পড়ে প্রেমে মজে 
আমার মন পোড়িলাম।

উজান পথে কেউ নাগো যায়,
চিঠি আমার শ্যাম নাহি পায়,
পোড়া মনের কেমন বেদন-
তারে কেমনে দেখাইতাম।

আকাশ পথের বলাকা দল,
উড়ে চলা মেঘমালা বল-
কেমনে পাই শ্যাম দরশন,
না দেখে যে ভালবাসিলাম।
                                       
আম্রকুঞ্জ, রাজার বাজার, হবিগঞ্জ।
কামাল আহমেদ  (কবি, প্রবন্ধকার ও সংগঠক)

ঢাকায় অনুষ্ঠিত হলো ভালবাসার গান কবিতা ও গল্পকথার মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল


গতকাল ০১ জুন ২০১৮ইং, রোজ শুক্রবার, ঢাকায় মগবাজারে অবস্থিত জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন  "ভালবাসার গান কবিতা ও গল্পকথা"র কেন্দ্রীয় কমিটির আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল। এবারের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল"

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের একাংশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র পরিচালক কবি মামুন আব্দুল্লাহ্ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য কবি আবু সাহেদ সরকার।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক হেলাল, কবি ও সম্পাদক নাসির হেলাল, কবি, সম্পাদক ও সংগঠক সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বকুল, কবি ও সংগঠক মোহাম্মদ ইয়াকুব।

ইফতার নিয়ে অপেক্ষারত কবি ও সাহিত্যিকগণ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি মনির ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা নাজনীন, লুৎফর রহমান রবি ও জেসমিন রুমী।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ রবিউল হোসেন, কবি মিনা উজ্জ্বল, কবি শাহানা পারভীন, কবি আবুল খায়ের নাঈম উদ্দিন, কবি সালমা লাবনী, কবি সরদার ফাতিমা জুহুরা ময়না, কবি ফাতেমা সুলতানা সুমি, কবি হালিমা মুক্তা, কবি আফরোজা রানা, কবি নুরুল শিপার খান, কবি আতিকুর রহমান, কবি ও সম্পাদক সাইফুল বিন হানিফ, কবি ফয়সাল হামেদ, কবি শিহাব হোসাইন, কবি আহমদ হোসেন, কবি সাঈদ জোবাইর, কবি ফরমান উল্লাহ, কবি ময়েজ মোহাম্মদ, কবি কাজী মাওলানা মোঃ আব্দুশ সাকুর, কবি জাকির হোসেন, কবি তাওহীদুল ইসলাম, কবি মোঃ তারেক, কবি কামাল উদ্দিন, কবি সুরুজ মিয়া, কবি তানজিল মোহাম্মদ, কবি রাকিব, কবি জুলফিকার আহমেদ, কবি আবুল কাসেম ও কবি লিয়াকত আলী প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত কবি ও সাহিত্যিকগণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক জ্ঞানগর্ভ আলোচনা করেন। সবাই পরামর্শ রাখেন, জাতীয় কবির সাহিত্যকর্ম নিয়ে নিয়মিত চর্চা  করতে হবে এবং উনার সাহিত্যকর্ম নিজেদের মধ্যে লালন ও ধারণ করতে হবে। এছাড়াও অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন এবং কেউ কেউ নজরুল সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন সংগঠনের
সিনিয়র পরিচালক মামুন আব্দুল্লাহ্ 

সভাপতির বক্তব্যে কবি মামুন আব্দুল্লাহ্ অনুষ্ঠানে আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান এবং সবার সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটির সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সৈয়দ আসাদুজ্জামান সুহান।

এপাড় ওপাড় ।। ইউনুছ আকমাল

ওপাড়ে তোমায় পাইনি আমি!
তা'তে আমার কোন দুঃখ নেই।
হাজারো কষ্টে বুকটা ঝাঁঝরা করে
চলে আসলাম এপাড়ে একটু আগেই,
তা'তেও আমার দুঃখ নেই;
এপাড়ে যখন দেখা হবে-
তখন না হয় প্রেম করবো আবারো দু'জন।

এপাড়ে নেই কোন ধনী গরীবের অজুহাত,
কিংবা বর্ণ বৈষম্যের পর্বতসম প্রাচীর;
সবাই একই জাত,একই পথের যাত্রী।
ওপাড়ে যত কষ্ট পেয়েছি জাত পাতের দোহাই দিয়ে,
এপাড়ে নেই কোন দাম্ভিকতা,
নেই তীর্যক আস্ফালন।
আমার আত্মা তখনই একটু শান্ত হবে
যখন তোমার মায়াবী স্পর্শ পাবে।
তুমি আসবে যখন এপাড়ে-
আমার অতৃপ্ত আত্মা তোমার গায়ের গন্ধ শুঁকে শুঁকে
ঠিক বের করে নেবে তোমায়;
দেখে নিও একটুও ভুল হবে না।
আর কেউ বাঁধা হয়ে দাঁড়াবে না নির্মমতায়,
ভেঙ্গে যাবে ধনী গরীবের সকল প্রাচীর,
ভেঙ্গে যাবে মিথ্যা আভিজাত্যের অট্রালিকা,
থাকবে না কোন বংশ-পদবী।

অপেক্ষায় আছি,থাকবো বছরের পর বছর!
তোমার আগমন ঘটবে যেদিন এপাড়ে,
সেদিনই হবো দু'জন অনন্তকালের সঙ্গী;
স্বর্গসুখের ভেলায় চড়ে দু'জন
মুক্ত বিহঙ্গের মতো করবো বিচরন।।

গাদিশাল,চুনারুঘাট,হবিগঞ্জ।
তারিখঃ ২২-০২-২০১৮ খ্রিঃ
কবি ও সংগঠক ইউনুছ আকমাল

Friday, June 1, 2018

বাসাসপ কক্সবাজার জেলা শাখার নজরুলের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার পার্টি সম্পন্ন


"বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)" পর্যটন জেলা কক্সবাজারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা, ইফতার পার্টি ও মাসিক সাহিত্য আড্ডা মে-২০১৮ চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।

বাসাসপ কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কবি তাসকিয়াতুল মোস্তারীর সঞ্চালনায় এবং জেলা কমিটির আহ্বায়ক কবি মিরাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাসপ উপদেষ্টা পরিষদের সদস্য ও কাচালং গ্রুপের চেয়ারম্যান কবি শাহ মোহাম্মদ নিয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্মের উপর প্রধান আলোচকের আলোচনা পেশ করেছেন বাসাসপ কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কবি ও  কথাসাহিত্যিক মুহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি পরিষদ (আকপ) এর সাধারণ সম্পাদক, কবি ও সংগঠক সাজীব চৌধুরী, চকরিয়া ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ কুতুব উদ্দিন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাতীয় শিশু কিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর' কক্সবাজার জেলা শাখার পরিচালক কবি মোঃ সাদ্দাম হোসেন, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগঠক বোরহান উদ্দিন রব্বানী, অাফসানা জান্নাত প্রমুখ।
এছাড়াও উপস্থিত অন্যান্য সাহিত্যকর্মীদের আবৃত্তি ও সংগীতে আড্ডাটি প্রাণবন্ত ছিলো।

Thursday, May 31, 2018

ঈদে বাবা আসবে ।। জেসমিন রুমি

রাত আড়াই'টা বাজে, কারওয়ান বাজার৷ রাস্তার ধারে বশির দাড়িয়ে আছে৷ বশির একা নয়, বশিরের মতো আরো অনেকেই আছে৷ সবার হাতে ব্যাগ, বস্তা,  কাপড়ের পোটলা৷ উত্তরবঙ্গ থেকে প্রতিদিন কাঁচা তরকারির ট্রাক আসে, রাতে আবার ফিরে যায়। সেই ট্রাক এ বাড়ি ফিরে সল্প আয়ের মানুষ৷চল্লিশ টাকা, পঞ্চাশ টাকায় রংপুর দিনাজপুর পার্বতিপুর যাওয়া যায়। উত্তর বঙ্গের যে কোন জায়গায় যাওয়া যায়৷ স্বল্প আয়ের মানুষের পক্ষে ছয়'শ, সাত'শ টাকা ভাড়া দিয়ে বাসে ট্রেনে বাড়ি যাওয়া সম্ভব হয় না৷ এই সুবিধাটা অনেক বড় পাওয়া বশিরের মতো মানুষদের জন্য।
বশির মাসে দু'বার বাড়ি যায়, কুড়িগ্রাম৷
বউ আছে, তিন ছেলে আছে৷ সুলতান, রাজা, বাদশা৷ বশিরের ভাঙ্গা ফুটা চালের, বেড়ার ঘরে রাজা বাদশা। বশির বউ কে বলেছিল হুন বউ, আল্লাহ্ চাইলে কিনা পারে৷ দেহিস আমার পোলারা একদিন রাজা বাদশা হবারও পারে।
অভাবের সংসার৷ সুলতান স্কুলে যায়৷ ক্লাস ফাইভে পড়ে৷ ছোট দুইটা এখনো স্কুলে যায়না৷ বাড়িতে খরের চালের দুইটা ঘর, বাড়ি ভিটায় চারদিক দিয়ে সারাবছর বিভিন্ন রকম শাক সবজি আবাদ করে বশির, সংসারের খাওয়াটা চলে তাতে৷ফাঁকে ফাঁকে ঢাকায় চলে আসে, পাইকারদের তরিতরকারীর ডালা টানে রাতভর৷ একটা মেস বাড়িতে কয়েকজন মিলে থাকে, খালাদের রান্না খায়৷ দশ বারো দিনে কিছু টাকা জমলেই বাড়ি যায়৷ এভাবেই কাটছে বশিরের সংসার৷
রোজার মাস, শেষবার যখন বশির ঢাকা আসলো আমেনা বলে দিছে ঈদের সময় শার্ট প্যান্ট নিয়ে নিতে, পোলাগো ঈদের জামা প্যান্ট৷ আমেনা বশিরের বউ, নিজের কথা কোনদিন একবারও বলেনা ৷তারপর ও বশির তো বোঝে, আমেনার দুইটা মোটা শাড়ি কত দরকার৷ সুলতান কখন এক ফাঁকে  সবাইকে লুকিয়ে ছোট্ট একটা চিঠি লিখে বশিরের কাপড়ের ব্যাগে চুপ করে রেখে দিসে৷
সেই চিঠি বশির এখনো খুলে দেখেনি৷ না জানি সুলতান কি লেখছে।
ধীরে ধীরে মানুষের ভীর বাড়ছে, কাল ঈদ, সব জায়গায় ঘরমূখো মানুষের ভীর৷ একটুপরই ট্রাক ছাড়বে, উত্তরবঙ্গ মূখী৷
ঝির ঝির বৃষ্টি পরছে, তিরিশ চল্লিশ জন মানুষ৷ শংকিত হয়ে পরে৷ ভিজতে হবে সারা পথ, বৃষ্টি যদি না থামে৷
সংবাদ পত্রের গাড়িগুলাতেও এই ব্যাবস্থা আছে৷বাড়ি ফেরার৷ সংবাদপত্রের গাড়িতে  আরো বেশী ভাল হয়,আরামে যাওয়া যায়, কাভার্ড ভ্যান৷ মনে হয় ঘরের মধ্যেই শুয়ে আছি৷ রোদ বৃষ্টির  টেনশন থাকেনা৷ কিন্তু ভাড়া'টা বেশী৷ সত্তর আশি টাকা চায় ৷ অনেকেই যেতে চায়, ভাড়া শুনে ঘুরে আসতে মুখ খারাপ করে গাল দেয় শালা'র এসি কোচ পাইছে? সুযোগ বুঝে ভাড়া বেশী চাইতেছে।
গাড়ি ছেড়ে দেয়৷ ট্রাকের পিছনে চল্লিশজন মানুষ গাদাগাদি গায়ে গায়ে হেলান দিয়ে বসে আছে৷ বেশীর ভাগ ওরা কুড়িগ্রাম রংপুর, গাইবান্ধার ....ঢাকায় অনেকেই বশিরের মতো এই পেশায় জড়িত,আর কয়েকজন রিক্সা চালায়৷ মাটি কাটে, রাজ মিস্ত্রির কাম করে ৷
সবার জন্যই নতুন কাপড় কিনছে বশির ,কারওয়ান বাজারে ঈদের সময় মনে হয় নতুন কাপড়ের হাট বসে ৷সবই পাওয়া যায় ৷পোলা গো, মাইয়া গো৷ আমেনার শাড়ী কিনছে, তিন বেটার শার্ট প্যান্ট ,বশিরের মাপ লাগেনা৷ চোখের আন্দাজে ঠিক মতোই কিনে৷ আহারে ! সুখে বুকটা ভরে যায় বশিরের৷
 ট্রাক ছাড়তেই ঘুমে চোখ জড়িয়ে আসে বশিরের৷ সুলতানের চিঠির কথা মনে পরে৷ ব্যাগের মধ্যে হাত দিয়ে হাতড়িয়ে এক কোনায়  চিঠিটা পাওয়া যায় ৷
অল্প আলো আঁধারিতে চিঠিটা পড়ে বশির৷
সুলতানের হাতের লেখা তো বেশ সুন্দর হইছে !!
আব্বা,
এবার আসার সময় আমার জন্য শার্ট প্যান্ট আইনো ৷কেলাসের সব্বাই ঈদে নতুন শার্ট প্যান্ট কিনবে ৷ আমার সরম লাগবে আব্বা!
ভুলে যাইওনা৷ সুতা দিয়ে মাপ দিলাম৷
     ইতি
তোমার বড় ছেলে
সুলতান৷
 বশির চিঠিটা ভাজ করে পকেটে রাখে ,সুতাটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে ,মনে মনে বলে....কিনছি রে বাজান৷
       বশিরের চোখ লেগে আসে ,ঘুমিয়ে যায়৷ অন্য সবাই ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে৷ ট্রাক তখন যমুনা সেতু পার হয়ে ,সিরাজগঞ্জ মোড় পার হয়ে  হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে ছুটে চলছে৷ বৃষ্টির জোর বেড়েছে৷ মানুষ গুলা নীল পলিথিনের নীচে জোড়োসড়ো হয়ে ঘুমের মধ্যে ৷
বশির স্বপ্ন দেখে ঈদের জামা পরে বন্ধুদের লগে ঘুরছে, সুলতান যেন সত্যিকারের সুলতান ,চোখে মুখে একটুকুও সরম নাই ৷
সুলতান মেট্রিক পাশ দিলে ঢাকার গার্মেন্টেস এ একটা চাকরী হবে ,তখন বশির আর এতো কষ্টের কাম করবেনা ,ভেবে রাখছে৷ সেদিন আর কত দুর? কত দিন বাঁকী ......
        প্রচন্ড একটা ধাক্কায় বশিরের ঘুম ভাঙ্গে যায় ৷ সবাই জেগে গেছে ৷ ট্রাক চান্দাইকোনার কাছাকাছি প্রায় ৷ হৈচৈ ... হাউমাউ কান্নায় ভারি চারদিক৷ একটা নাইট কোচ থাক্কা দিয়েছে পিছন থেকে৷ নিয়ন্ত্রন নাই৷ বৃষ্টির পানিতে রাস্তা পিছলা৷
         বশিরদের ট্রাকটা তিনটা পল্টি দিয়ে একেবারে রাস্তার পাশের পাগারে৷ তারপর সব শেষ৷
চারিদিকে আশপাশের গ্রামের ,পাড়ার সব মানুষ জড়ো হয়ে গেছে৷ কিছুক্ষন আগে ঈদের নামায শেষ করেছে মুসুল্লিরা৷ অস্ফুট আওয়াজ মুখে ৷ এত্ত গুলা তাজা প্রাণ !ইশরে ঈদের দিন, ঈদটাও কপালে নাই .....
পাগারের পানি লাল হয়ে আছে৷ মনে হয় যেন লাল পানির বৃষ্টি হয়েছে ৷
প্রশাসনের লোকজন জমায়ত হয় ৷ তাৎক্ষনিক সব ব্যাবস্থা নেয় ৷ লাশ গুলো সব বগুড়া থানায় নিয়ে যায় ৷আইনি প্রকিয়া শেষ করে যার যার বাড়ি পৌছানোর লাশ ব্যাবস্থা নেয়া হবে৷

কুঁড়িগ্রাম , বাঁশ পাড়া, ঘরে ঘরে ঈদের খুশী৷পোলাপানরা সব দৌড়াদৌড়ি করে খেলছে, আনন্দে মেতেছে৷ আমেনা সেমাই রান্না করছে৷ তিন ভাই খাইছে,আমেনা বশিরের জন্য অপেক্ষা করে ৷সুলতান গেছে পাশেই এক বন্ধুর বাড়ি৷ টেলিভিশন দেখতে৷ বন্ধু জিগায় ..,তোর নতুন শার্ট কই রে....... সুলতান বলে ,বাবা আনবে৷ টেলিভিশনে দেখাচ্ছে ঢাকা থেকে উত্তর বঙ্গ গামী একটি শ্রমিক ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে গেছে৷
সুলতান মন খারাপ করে চলে আসে ৷বাবা যে কখন আসবে ,নতুন শার্ট প্যান্ট পড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাবে৷বাড়ান্দায় বসে বাবার জন্য অপেক্ষা করে, বাবা আসবে..
সুলতানের কানে একটা আওয়াজ এলো, মনে হলো বাহিরে কারা যেন বলছে বশির .............সুলতান এক ঝটকায় উঠে দাড়ায় ......বাড়ি কাঁপিয়ে আকাশ কাঁপিয়ে চিল্লায় বলে উঠে মা .... .....বাবা বাড়ি আসছে ....
সুলতান বাড়ির বাহিরে এসে দাড়ায়, পাশে আমেনা রাজা বাদশা কে নিয়ে দাড়িয়ে ৷দুরে দেখা যায় একটা ভ্যান আসছে, অনেক মানুষ সাথে  হেটে আসছে ...সব কিছু অস্পস্ট......!!!
কবি ও সংগঠক জেসমিন রুমি  

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হলো।



গতকাল ৩০ মে, ২০১৮ইং, রোজঃ বুধবার, সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন "ভালবাসার গান কবিতা ও গল্পকথা" পরিবারের সিলেট বিভাগীয় পর্ষদের নিয়মিত আয়োজন "মাসিক সাহিত্য আড্ডা"য় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক ইউনুছ আকমালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সম্মানিত সদস্য ফজল মোহাম্মদ এর আহ্বানে তার নব নির্মিত ভবন সাবিনা মহলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু-চেয়ারম্যান আহম্মদাবাদ ইউ/পি, হবিগঞ্জ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সম্পাদক ও সাংবাদিক  এস এম তাহের খাঁন ও সংগঠনের সিনিয়র পরিচালক কামাল আহমেদ।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও সংগঠক - সৈয়দ আসাদুজ্জামান সুহান, এডভোকেট মোস্তাক আহম্মদ সভাপতি - “ধামালি, চুনারুঘাট”, হবিগঞ্জ, মো: রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ, কে এম আনোয়ার হোসেন- সভাপতি, যুবলীগ, চুনারুঘাট উপজেলা, নুরুল আমিন- সিনিয়র সাংবাদিক, মো: ফুল মিয়া-সাবেক সেনা সদস্য, মো: শহিদুল ইসলাম- সাবেক সেনা সদস্য প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,  আনিসুজ্জামান মোল্লা, ওয়াসিম শাহরিয়ার, মাসুক ভূঁইয়া, আরিফুর রহমান ভূঁইয়া রুমন, সাংবাদিক জিলানী আখঞ্জী, সাংবাদিক নাসির আহমেদ প্রমূখ। কবিতা আবৃত্তি করেন জনাব- এডভোকেট মোস্তাক আহম্মদ, জনাব মো: রফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শাহ আলম। পরিশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তা ও আলোচকগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে আলোচনা করেন। সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান সুহান সফল আয়োজনের জন্য জনাব ফজল মোহাম্মদ সহ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Wednesday, May 30, 2018

অপরাজিতা ।। জোছনা হক


রাস্তার ল্যাম্প পোস্টটা তখনও জ্বলছে প্রতিদিনের মতো, 
আমি তখন আমার ঝুল বারান্দায় হাতে কলম,
কাগজ নিয়ে পায়চারী করে যাচ্ছি অবিরত, 
মাথায় আসছেনা,আটকে আছে সব কথাগুলো গলার কাছে। 
আবার উঁকি দিয়ে দেখি পোস্ট লাইটের দিকে,
যখন দেখি মনে হয় এই শুনশান শহরের পোস্ট লাইটি আমার শেষ প্রেরণা। 
আমার যখন পাশে কোন সঙ্গী, একটি হাত প্রয়োজন, 
তখন সময়ের বন্ধুদের ছায়া পর্যন্ত খোঁজে পাইনা। 
নীল চাঁদরে, ধোঁয়াটে কুয়াশা ল্যাম্প পোস্টটাকে কতো আদরে ঘিরে রাখছে। 
আমার কষ্টের জীবনে, 
যন্ত্রনা হয়ে শরীরে অসংখ্য দাগ কাটুক এ মূহুর্তে যতো খুশি, যতো ইচ্ছে। 
ওদের টেনে নামাবোনা আজ, কাল সাঁপ হয়ে ধ্বংস করে যাক আমার লাল রক্ত। 
পায়ের গোড়াইল থেকে মুখবিবর হয়ে পৌষ্টিক নালীর প্রতিটা পর্যায়ে জ্বালিয়ে, 
ছিড়ে-ফুঁড়ে খাক্ করে নীল হয়ে যাক আমার সমস্ত অস্তিত্ব। 
যতো শক্তি,জোর আছে হৃদয়ের দুয়ার আঁচড়িয়ে, 
ভেঙ্গে ফেলুক, শান্ত হোক তারা, দরকার নেই থামানোর। 
অতি প্রাচীন আমি,
নতুন কোন আবেগী ভাবনা আমাকে জাগিয়ে বেশীক্ষণ রাখতে পারেনা,
ততক্ষণে আমার অনুভূতিরা তাদের নিঃশেষ করে ফেলেছে, 
আবার অভিনয় ভরা এক সকালে অনেকগুলো মিথ্যার লাশ জমেছে শিশিরের কদমে, 
 আবার শুনশান রাত ফিরে আসে, সেই পোস্ট লাইট অপরাজিতা, 
অপরাজিতা বলে চিৎকার দিতে থাকে আমার ঝুল বারন্দায়। 
আমিও ফিরে আসি কাগজ,কলম নিয়ে।

সুরের মূর্ছনা ।। তমা ইয়াসমিন

নিরাবতা ভেঙ্গে শেষ রাতে কলের মুখ নিংড়ে,
ঝড়ে পড়া জলের ফোটা,
টুবটাব একটানা জেদি শব্দ,
ভীষন ভাবে কানে লাগে।

ঘুম যেন হাহাকার সাদা কাগজের,
গায়ে লাল তেলাপোকা,
ক্ষিধে ভরা মন টেনে নেয়,
জাকপাকা সফেদার অ-পরিপক্ক গায়।

কি এক একাকি বিভৎস অচেনা রাত,
চারিদিকে দমফাটা গুমোট নিরবতা শুনশান,
একটু বে-খেয়ালে মাশুল টানবে অনন্ত কাল,
যেনো চোখ দু'টো চেনা সাবক হরিনীর মন।

শজনেডাটা ঢলে পড়ে রাতের অাঁধারে,
 ঢেউয়ে ঢেউয়ে হেলেঞ্চা স্হীর বাতাসে,
হেলেদুলে বয়ে চলে নিপূণ হাতের কারূকাজে,
 মর্মর অথচ মলায়েম ভেজা সুরে।

জল প্রপাতে বাস্তবজীবনের খেলা,
অঁঠাই জলে ভাসিয়ে কলার ভেলা,
প্রচন্ড চাঁপে বুকের নরম পাঁজরে,
পার ভেঙে আঁচড়ে পড়ে ভীষণ জোড়ে।
কবি ও সংগঠক তমা ইয়াসমিন।

মুয়াজ্জিন ।। আহসান ইমরোজ খান


এই অবেলায় কে ডেকে যায়
আমার ঘরে
আপন করে চেনা সুরে?
.
কে এঁকে যায় মায়ার বাঁধন
পাগল করে
চুপটি করে পালায় দূরে?
.
কে হেসে যায় ঠোঁটের কোনায়
মুচকি হেসে,
করুণ সুরে বাজায় বাঁশি?
.
কে দিয়ে যায় সুখের পরশ
এই সিয়ামে,
মুক্তি সনদ রাশি রাশি?
.
কে মুছে দেয় বিহান দুপুর
বিকাল বেলা
রবের নামে ক্লান্তি যত?
.
কে বুণে যায় সন্ধ্যা রাতে
আল্লা নামে
রহম ধরায় অবিরত?
.
৩০.০৫.১৮ইং
ভুঞাপুর, টাংগাইল
কবি আহসান ইমরোজ খান

গীতিনাট্যঃ দু'টি পিস্তল ।। আখতার উজ্জামান সুমন


আবহাওয়াটা উচ্ছ্বাস আর উল্লাসে ভরা। গ্যালারিতে দর্শকশ্রোতা মুহুর্মুহু করতালি আর চিৎকার দিয়ে অভিনন্দন জানাচ্ছে প্রিয় দলকে। প্রিয় খেলোয়াড় একের পর এক গোল দিয়ে যাচ্ছে প্রতিপক্ষের জালে। আজ ফাইনাল। বাঁধভাঙা উচ্ছ্বাসিত ঢেউ! হঠাৎ দৃশ্যপট পালটে গেলো।

চারপাশে অভিমানের ঢেউ। অভিমানী প্রশ্ন তুমি থেকে আপনিতে উঠে এসে জিজ্ঞেস করলো-
- ঘুমাননি এখনো?
বিগলিত উত্তর- না। অনুযোগ করে বলল- তুমিও তো ঘুমাওনি। বলতে বলতেই তার মনে হল, অভিমান কি প্রশ্নের একান্ত? তার প্রশ্নেও অভিমান থাকতে পারে! হ্যাঁ, থাকতেই হবে। তাই তার প্রশ্নও তুমি থেকে আপনিতে উঠে জিজ্ঞেস করলো-
- আপনি ঘুমাননি কেন?

ব্যাকগ্রাউন্ডে অলক্ষ্যে তখন আ............... ধ্বনিত হয়ে রোমাঞ্চ বেজে উঠলো। অলক্ষ্যে পর্দার আড়ালে গাইতে লাগলো-
"অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তম।
কসম চাও তো, নিতে পারো; খোদা কসম!
অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তম।
সাগরের বাহুডোরে উদারতা আছে যতো
আমারো প্রেম আছে তোমার তরে ততো।
এই যে অস্থিরতা, তা আর কখনো কমবে না।
আমার এই গান তোমারই ধ্যানজ্ঞান;
তোমাকে ছাড়া আর কোনো বাঁচা নেই আমার।
এভাবেই চাইতে থাকবো তোমায় যতক্ষণ আছে প্রাণ।
অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তম।
কসম চাও তো, নিতে পারো; খোদা কসম!"

গাওয়া শেষ। আ............... ধ্বনি এখনো চলছে অলক্ষ্যে। ভণিত অভিমান কমেনি এখনো। তবুও বলছে-
- হ্যাঁ, অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তম। কী করছেন?
দৃশ্যপটে চারদিক থেকে চোখ ধাঁধানো রক্তাক্ত হৃদয়গুলো উড়তে লাগলো। মুহূর্তের মধ্যে পেছনে হাজারো নক্ষত্র জ্বলে উঠেছে; কানে ঝনঝনানি দিয়ে ব্যাকগ্রাউন্ডে গাইতে শুরু হল-
"বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম।
ভালোবেসে আমি বার বার
তোমারি ওমনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম।
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।"

এবার শাণিত ও ভণিত দু'টো অভিমানেরই অন্তর্ধান ঘটলো। বলল-
- ভালোবাসি।
- আলিঙ্গন করো।
- সেই কখন থেকেই করে আছি। টের পাওনি বোধ হয়।
আলতো করে ভিড়ানো দরজার আড়াল দিয়ে বাহির থেকে রক্তাক্ত হৃদয়গুলো ভিতরে প্রবেশ করতে লাগলো।
- সারাক্ষণ তোমার আলোকচিত্র দেখছিলাম।
- ভালোবাসি তোমায়।
- ভালোবাসি আমিও।
উভয়ে প্রেমালিঙ্গনে। চারপাশ থেকে রক্তাক্ত হৃদয়গুলো ফানুশের মতো বাতাসে উড়ে যাচ্ছে উপরের দিকে।
- ঘুমাবে না? এবার ঘুমাও।
- ঘুম আসে না।
ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর টুংটাং শব্দের সাথে গাওয়া শুরু হল-
"প্রাণের চেয়েও প্রিয় আমার হৃদয়
তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচা মুশকিল।
ওহ! ওহ! এ যে কী ব্যথা! ব্যথাটাও অনেক ব্যথানাশক। কখনো আমাকে হাসায়, কখনো কাঁদায়।
কেউ যাও, খুঁজে দাও;
কোথায় যেন আমার হৃদয় হারিয়ে গেল।
আমার ঘুম আসে না, আমার স্বস্তি আসে না;
কোথায় যেন আমার হৃদয় হারিয়ে গেল।"

এবার শাণিতের কিছুটা ভণিত অভিমান। বলল-
- তুমি ঘুমাতে পারো।
টুংটাং পিয়ানোর সাথে আবারো গাইতে শুরু হল-
"আমার ঘুম আসে না একেলা। তবে স্বপ্নে আসাযাওয়া করতে থাকো।
চলতে পারবো না তোমাকে ছাড়া আমি
তুমি আমার ভরসা হয়ে যাও
তোমাকে চাওয়া ব্যতীত আর কিছুই হবে না আমার দ্বারা
বলে দাওনা কী আছে তোমার হৃদয়ে
আমি কাউকেই বলবো না।"

টুংটাং করে পিয়ানোটা আরো কিছুক্ষণ বেজে চলল। বলল-
- হৃদয় কোথাও হারিয়ে যায়নি। খুঁজে দেখো, হৃদয়ের ভিতরেই হৃদয় আছে। কিছুই তো অবিদিত নেই, যা বলার সবই তো বলে দিয়েছি।

চারপাশে আবারো রক্তাক্ত হৃদয়, ফানুশের মতো উড়ে যাচ্ছে। ভায়োলিন বেজে উঠলো। এ এক করুণ সুর! এই সুর দৃশ্যপটে মহামারী ডেকে নিয়ে আসলো। চারপাশে হৃদয়-ফানুশগুলো আরো বেড়ে গেল। হঠাৎ একটা আবেগ এসে চারপাশটা নীলচে করে দিল।
- আজ তোমার কী হয়েছে প্রাণনাথ? এতো দুর্বলতা প্রকাশ করছো! প্রতিটা রাত আমি আবেগপ্রবণ হয়ে কতো কী কল্পনা করে, প্রত্যাশা করে দুর্বল হয়ে পড়ি। কতো কী জপতে জপতে রাতগুলো পার করি! আজ তুমিও.............
কথাটা শেষ হলো না, কথাটা মুখে থাকতেই ব্যাকগ্রান্ডে অলক্ষ্যে গীটারের মোটা তার বাজতে লাগলো, আর গাইতে শুরু হলো-
"কী করে যে বলি
তোমাকে ছাড়া এ জীবন যে কেমন হবে!
মনে হয় যেন কোনো শাস্তি, কোনো অভিশাপ হবে।
করেছি এই প্রতিজ্ঞা,
এ বাঁচা নয় তোমাকে ছাড়া।
বাঁচবো, হ্যাঁ বাঁচবো; তো তোমাকে ছাড়া কীভাবে?"

- আমাকে ছাড়া বাঁচার দরকার নেই। আমাকে নিয়েই বাঁচো। আমিও............
- বাঁচবো না, মরবো।
চারপাশ বেদনাহত। গাঢ় নীলাভ ধুয়া হয়ে ছেয়ে গেল। ভায়োলিন বাজছিল করুণ কান্নার সুরে। আচমকা চারপাশে হাজারো প্রদীপ জ্বলে গেলো। দু'জন দু'জনার খুঁট থেকে মরণাস্ত্র বের করলো। তাক করলো একে অপরের নাভিদেশের নিচে বামপাশে। তারা প্রস্তুত, গভীর আলিঙ্গনে তারা। একের পর এক দু'টি শব্দ হল আকাশ ফাটিয়ে। তারপর ভূতল ভেদ করে, মুহুর্মুহু শব্দ করে, আকাশে বাতাসে উঠতে থাকলো ধূমকেতু। একেকটি বিস্ফোটের শব্দাংশ বাকি থাকতেই আরেকটি বিস্ফোট, তারপর আরেকটি, তারপর আরেকটি। এভাবে চলতে থাকলো। ধূমকেতুগুলো মিলিয়ে যেতে থাকলো নিঃসীম আকাশে।
রক্তাক্ত ভূমিতল,
রক্তের উপর ভাসছে দু'টি অসাড় দেহ,
ভাসছে দু'টি মরণাস্ত্র,
দু'টি পিস্তল।

গ্যালারির দর্শকশ্রোতা মুখ হাত চেপে বসে আছে। প্রিয় দলকে একটার পর একটা গোল হজম করতে দেখছে। আর, বাঁধভাঙা অশ্রুর নীরব বিসর্জন করছে। খেলা শেষ। গ্যালারিভর্তি দর্শকশ্রোতা এভাবে আমৃত্যু দেখে দু'টি পিস্তলের আজব খেলা।
কবি ও সংগঠক আখতার উজ্জামান সুমন

প্রকৃতি ও মানুষ ।। আবুল বাশার রাসেল

মানুষগুলো কেমন পাল্টে গেছে
মনুষ্যত্ব হারিয়ে, বিবেকে বিকিয়ে, লাজ-লজ্জা জলাঞ্জলি দিয়ে
হয়েছে ফেরারি!
ভাই ভাইকে করছে হত্যা, বোন বোনকে করছে বঞ্চিত।
যে পিতা প্রথম ঝলকে সন্তানের মুখ দেখে হয়েছিলো ভীষণ  অশ্রুসিক্ত
সে কিভাবে হচ্ছে খুনী? কিভাবেই বা হয়ে উঠছে ধর্ষক?
যে জননী সন্তানের জন্য হাহাকার করে পেল সাত রাজার ধন
সেই সন্তান কিভাবে করে জননীকে অপমান, হত্যা ?
আবার জননীও কখনও কখনও কিভাবে হচ্ছে সন্তানের হন্তারক।
এ কেমন অভিশপ্ত সময়ে আমাদের বেঁচে থাকা, কথা বলা?
জানি, এই অভিশপ্ত সময়কে প্রকৃতি ধারণ করতে করতে আজ বড়ই ক্লান্ত
তাইতো ক্ষুব্ধ প্রকৃতি প্রতিশোধ নিতে বিদ্যুতের আঘাতে,
ঘুর্ণির ছোবলে ধরণীকে করছে জর্জরিত
কিছু মানুষের ভুলের কারণে হাজার হাজার নিরীহ মানুষ ভুগছে যন্ত্রণায়
হে প্রভূ, তুমিই পারো রুষ্ট প্রকৃতি ও বিপথগামী মানুষকে ফিরাতে আপন ঠিকানায়
তুমিই পারো এ ধরাকে করতে তোমার।।

২৮-০৫-২০১৮ খ্রিস্টাব্দ
দেওরগাছ, চুনারুঘাট, হবিগঞ্জ।
প্রবাসী কবি ও সংগঠক আবুল বাশার রাসেল।

চোখের বালি ।। ইউনুছ আকমাল

বালির কি দোষ বলো!
চোখ আছে বলে সে তো চোখে পড়বেই,
ভালবাসার কি দোষ বলো!
মন আছে বলে সে তো মনে ঢুকবেই।

আমার চোখে তোমাকে দেখেছিলাম,
মনের মাঝে দিয়েছিলাম ঠাঁই ভালবাসায়;
পাই নি তোমায়, পাই নি তোমার ভালবাসা।
ভুল বুঝে সরে গিয়েছ,
চলে গিয়েছ অনেক দূর,
হয়ে গিয়েছ দূরের যাত্রী।

তোমার ভালবাসার পরশে
একদিন হয়েছিলাম সিক্ত,
ছিলাম দু'জন কত না আপন,
যেন ঝিলে ভাসা যোগল রাজহংস।
আজ যা হয়ে আছে স্মৃতিময় কাব্য।
আমি আজ তোমার কাছে অচেনা কোন মানুষ।
তোমার ঐ মায়াবী দু'টি চোখের পানে
তাকালে মনে হত-
আমার সমস্ত সুখ যেন বাস করে ওখানে।
কিন্তু আজ আমি হয়ে গিয়েছি,
তোমার চোখের চক্ষুশূল।

সুখে থেকো,সুখি হও আমায় ভুলে,
ভুলতে গেলেও ভুলতে দেব না তোমায়,
থাকব তোমার পটল ছেড়া চোখের কোণে,
সে না হয় তোমার চোখের বালি হয়েই।
কবি ও সংগঠক ইউনুছ আকমাল

তোমার নাম ।। জাহাঙ্গীর হোসেন

জোৎস্না রাতের চলার সাথী
তোমার নাম ছায়া,
উদাসীন মনে বসে থাকি যবে
তোমার নাম মায়া।
বসন্ত বাতাসে মুহু মুহু সুবাসে
তোমার নাম ফুল,
তোমার প্রতীক্ষায় ব্যর্থ হৃদয় দেয়
তোমার নাম ভুল।
আকাশের পানে চেয়ে থাকি যবে
তোমার নাম তারা,
তোমার দর্শনে ব্যর্থ চোখের কোনায়
তুমি শ্রাবনের ধারা।
গ্রীষ্মের শুরুতে দক্ষিনা বাতাসে
তুমি ঝিঁঝিঁ পোকার গান,
গ্রীষ্মের শেষে যবে হারাই তোমায়
তুমি আলেয়া নিষ্প্রাণ।
সাগরের তীরে বসে থাকি যবে
তোমার নাম প্লাবন,
অবশেষে তোমায় মেলেনা যবে
তুমি শুধুই দুচোখের শ্রাবণ।
প্রবাসী কবি ও সংগঠক জাহাঙ্গীর হোসেন

Tuesday, May 29, 2018

এলো রে রমজান ।। কাজী বদরুল আলম

মেঘ ভাঙ্গিয়া আকাশ পানে, হাসিয়া উঠিল চাঁদ
জানান দিল রমজান এলো, গুনাহ করিতে কাত।
রহমত, বরকত, নাজাত নিয়ে থাকবে পুরো মাস
শয়তান জেলে বন্দি হয়ে করবে হায় হুতাস।
আত্মসংযমের ধূলায় লুটিয়ে, অহংকার হবে মাটি
ধনীর প্রাসাদ লুটিয়ে পড়িবে গরীব কুঁড়ের পাটি।
ক্ষিধার রাজ্য ভাগাভাগি করে মনকে করবে শুদ্ধ
পুণ্য এবাদত আকাশ ভেদিয়া খোদার আরশে পদ্য।
সিয়াম সাধনার আত্মশুদ্ধি নয় তো শুধু উপোস থাকা
খোঁজ নাও যারা গরীব দুখী, নুন নিতে যার পান্তা ফাঁকা।
 দুহাত পেতে তাদের দুঃখ নাও যদি এই বুক টাতে
খুশি হবেন জাহান বাদশা খুশি হবেন দয়াল তাতে।
জান-মালের যাকাত-ফিতরা দাও যদি গো সঠিকভাবে
সেই সে ধন প্রভু হতে পাহাড়সম বৃদ্ধি পাবে।

নামাজ পড়, রোজা রাখো, কোরান পড় মন ভরে
জিকির করে দোয়া কর, তাজা রাখতে কলব তরে।

মধুর সুরে মিনার হতে মোয়াজ্জিন ডাকবে ভোরে
জেগে ওঠো মুমিন বান্দা আজি সেহেরীর এ ঘোরে।
নতুন চাঁদের খোঁশ আমদেদে বেহেস্ত নামিবে ধরায়
এই সুযোগে মাফ চেয়ে নাও জীবন পূর্ণ ধারায়।
যতই পড়িবে ততই গড়িবে নফল এবাদতে পূর্ণ গিরি
কে থামায় তোর ঈমানপাল্লা পুলসিরাতে বিজলী সিড়ি?
হাজার মাসের শ্রেষ্ঠ এ মাস শবে বরাতের কদর ধরে
তার সে সুফল যে পেল না, চক্ষু ঘাঁ তার অশ্রু ঝরে।

দুহাত তুলে মিনতি করি ওগো রহিম রহমান
সব এবাদত কবুল কর, মাফ কর পাপ পাহাড় সমান।
          সিঙ্গাপুর - 25/05/18
প্রবাসী কবি ও সংগঠক কাজী বদরুল আলম

সৈকতে সেই শোকে ।। লাভলী ইসলাম

বালুকা বেলায় সৈকত সমুদ্রে  দৃষ্টির প্রচন্ড প্রখরতা সেঁচে
খুঁজেছি দূরে কাছে যতদূর দৃষ্টিকে পেরেছি ফেরাতে
যেথায় যেভাবে দাঁড়িয়ে, একদা প্রতিক্ষণ থাকতে
অপেক্ষায় সম্মুখ সৈকতে ।
:
নীল কিংবা ডোরা কাটা সেই শার্ট পরে ।
ব্যর্থ দৃষ্টি বার বার ঝাউবনে লুকোনো অরণ্যের আঁধারে সেই শোকে, সেই শোকে ।
:
বিষাদের নীল সুর এঁটে ফিরিয়ে দিয়েছে সমূলে
নয়নের লোনা জলে অশ্রুধারার স্রোতে
সাগরের নীল জলে ভেসে ওঠে, করুন মূহু মুর্য্য  সুরে
ঢেউয়েরা আঁছড়িয়ে পড়ে হুড়মুড়িয়ে পায়ের পরে সৈকতের তীরে ।
বালির ডিবিরা তলিয়ে নুইয়ে পড়ে
সেই শোকে সেই শোকে ।
:
দৃষ্টিতে ছায়া হয়ে অলকের রুপ ধরে, ফিরে আসে ব্যর্থ সাধে
ক্লান্ত পড়ন্ত বিকেলে সেই সমুদ্র সৈকতে
গাংঙ্গ চিলেরা উড়ে উড়ে খুঁজে ফিরে আসে অবুঝ বেশে  সেই শোকে, সেই শোকে ।
:
নীরব নীলুপ্ত ভাটা নীল ঢেউয়ের গতিময় ক্লান্ত দেহের
অবসাদে
ফুলে ফেঁসে ফেঁপে উঠে, পায়না খুঁজে অতল তলে  ঢেউরা জেগে ওঠে বিষাদে
ঝিনুকের সারি গুলো, হেঁটে হেঁটে কিনারে কিনারে
অনড় হয়ে বসে পড়ে বালির বাঁধে, ঢেউয়ের তোড়ে ফিরে খুঁজে নীল সৈকতের জলে
সেই শোকে, সেই শোকে ।
:
হাঙ্গর তিমি গুলো ডুবুরী হয়ে, নুড়ি তুলে ফিরে আসে না পেয়ে ব্যর্থ রথে ।
সৈকতে নেমে গিয়ে খুঁজবো ভেবে হাঁটু জলে নামি যবে,
কে যেন পেছনে ডাকে তেমনি করে সেই আদুরে গলে ।
অভিমানে অদৃশ্য ঝরনার স্রোতস্বিনীর স্রোতে
বইয়ে যাও একা ফেলে ।
:
আড়ালে সরে গোপনে, বালুকা বেলায় সৈকত সমুদ্রে শুধু একটি বার এসো না ফিরে
কাঁদতে কাঁদতে সাগর উঠেছে ভরে ।
সেই শোকে, সেই শোকে ।
:
ফিরে ফিরে আসি বালুকা বেলায়, সেই সৈকত সমুদ্রে
খুঁজতে অবুঝ শিশুর মতো হয়ে  না বুঝার
ভান করে
সেই শোকে, সেই শোকে ।

কাব্যগ্রন্থ - অনুভূতি ছোঁয়া ভালবাসা 

কবি ও সংগঠক লাভলী ইসলাম

অনন্ত যাত্রা ।। মাসুদ পারভেজ

সেদিন এই চোখে আর সকাল হলো না,
চোখ হাত পা দেহ তোমাকে খুঁজল না।
সংসারে থাকার অধিকার হারিয়ে ফেলায়
শেষ ঠিকানা গোরস্থানের কোন এক কোণায়।
-
শূণ্য বিভীষিকাময় তিমির রাত্রির ঘরে,
ব্যস্ত যাপিত জীবনের সব হিসেব নিয়ে।

তোমাদের আকাশে যখন মেঘ রিমিঝিমি বৃষ্টি ,
আমার চারিপাশে অভিশাপ্ত আগুন আর আগুন;
আমি জ্বলছি আর জ্বলছি;
অসহায়ত্বের চিৎকার তোমাদের কানে পৌঁছেনি;
তোমাদের হাসি থামেনি।
-
তোমাদের কে অবহেলা আর অপূর্ণতার দীর্ঘশ্বাস_
বিষাক্ত সাপের একেকটি ছোবল,
প্রবল আজাবের হাতছানি ।
আমি জানি,আমি কখনোই ক্ষমার যোগ্য নই।
-
তবে তার তরী নেই, যার তীর নেই, কুল নেই।
মুকুলে যার ধরেছে অসুখ, কিসে তার সুখ।
এপার ওপার কেহ নেই তার একটু সুখ সাধ বার।
-
আমি তোমার ছিলাম না, তোমাদেরও না;
নিয়মের ছিলাম না, কখনো নিয়মেও না।
এপার ওপার কেহ নেই, নেই বা কোন মাত্রা,
অনন্ত অভিশাপ নিয়েই আমার অনন্ত যাত্রা।

কবি ও সংগঠক মাসুদ পারভেজ